শেয়ার, বিনিয়োগ ও কোম্পানী : বাংলাদেশে কোন কাঠামো সবচেয়ে নিরাপদ?

শেয়ার, বিনিয়োগ ও কোম্পানী : বাংলাদেশে কোন কাঠামো সবচেয়ে নিরাপদ?

বর্তমান সময়ে বাংলাদেশে ব্যবসা শুরু করতে চাইলে কেবল পুঁজি বা আইডিয়াই যথেষ্ট নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—আমি কোন আইনগত কাঠামোর অধীনে আমার ব্যবসা পরিচালনা করবো?

ভুল ব্যবসা কাঠামো বেছে নিলে— ভবিষ্যতে বিনিয়োগ পাওয়া কঠিন হয়, মামলা ও আর্থিক ঝুঁকি বাড়ে, ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়।

. একক মালিকানা ব্যবসা (Sole Proprietorship)

কী? একজন ব্যক্তি নিজ নামে ব্যবসা পরিচালনা করলে তাকে একক মালিকানা ব্যবসা বলা হয়।

আইনগত অবস্থান— আলাদা কোনো কোম্পানি আইন নেই, Trade License, TIN ও VAT দ্বারা পরিচালিত

সুবিধা—দ্রুত ও কম খরচে শুরু করা যায়, নিয়ন্ত্রণ পুরোপুরি মালিকের

অসুবিধাUnlimited Liability, ব্যবসার ঋণের দায় ব্যক্তিগত সম্পত্তির উপর পড়ে

উপযোগিতা—ছোট দোকান, ফ্রিল্যান্সিং, সার্ভিস ব্যবসা

. অংশীদারি ব্যবসা (Partnership Firm)

আইনPartnership Act, 1932

বৈশিষ্ট্য— ২ বা ততোধিক অংশীদার, Partnership Deed দ্বারা পরিচালিত, লাভ-লোকসান বণ্টন চুক্তি অনুযায়ী।

সুবিধা—পারিবারিক বা পরিচিতদের ব্যবসায় সহজ, কম নিয়ম নীতি

সীমাবদ্ধতা— Unlimited Liability, অংশীদারের ভুলে অন্যরাও দায়ী, শেয়ার বিক্রির সুযোগ নেই।

. Private Limited Company – সবচেয়ে জনপ্রিয় কাঠামো

আইনCompanies Act, 1994

মূল বৈশিষ্ট্য— শেয়ারহোল্ডার: সর্বনিম্ন ২ জন, Limited Liability, আলাদা আইনগত সত্তা, শেয়ার হস্তান্তরযোগ্য (Public নয়)।

কেন Private Limited Company সবচেয়ে নিরাপদ?— বিনিয়োগ নেওয়া যায়, ব্যাংক ও সরকারি দপ্তরে গ্রহণযোগ্য, মালিক ও কোম্পানি আলাদা থাকে।

কোথায় ব্যবহার হয়?— পরিবহন ব্যবসা, রিয়েল এস্টেট, স্টার্টআপ, বড় ট্রেডিং ও ম্যানুফ্যাকচারিং।

. Public Limited Company

আইনগত ভিত্তি— Companies Act, 1994 + SEC Rules

বৈশিষ্ট্য— Public থেকে শেয়ার সংগ্রহ, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে, স্বচ্ছতা ও রিপোর্টিং বাধ্যতামূলক।

সীমাবদ্ধতা— জটিল আইন, উচ্চ কমপ্লায়েন্স খরচ।

. One Person Company (OPC)

কী?— একজন ব্যক্তি কোম্পানি গঠন করলে তাকে OPC বলা হয়।

বৈশিষ্ট্য— একক শেয়ারহোল্ডার, Limited Liability, Nominee বাধ্যতামূলক।

সুবিধা— একক মালিক হয়েও কোম্পানির নিরাপত্তা, নিয়ন্ত্রণ সহজ।

সীমাবদ্ধতা— শেয়ার বিক্রি করা যায় না, বিনিয়োগকারী নেওয়া যায় না, ভবিষ্যতে বিনিয়োগ দরকার হলে OPC উপযুক্ত নয়।

. Society (সমিতি)

আইনSocieties Registration Act, 1860

উদ্দেশ্য— শিক্ষা, সমাজকল্যাণ, দাতব্য ও সাংস্কৃতিক কাজ।

গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা— লাভজনক ব্যবসা নিষিদ্ধ, শেয়ার, ডিভিডেন্ড অবৈধ।

. Trade Organization

আইনTrade Organizations Act, 2022

ব্যবহার— চেম্বার অব কমার্স, ব্যবসায়ী সংগঠন, শিল্প সমিতি।

ব্যবসা করা যাবে?— উত্তর- না। এটি প্রতিনিধিত্বমূলক সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান নয়।

. Section 28 Company (Non-Profit)

আইন— Companies Act, 1994 (Section 28)

উদ্দেশ্য— দাতব্য, শিক্ষা, গবেষণা, সমাজ উন্নয়ন।

বৈশিষ্ট্য— লাভ বণ্টন নিষিদ্ধ, সরকারি অনুমোদন প্রয়োজন।

. Section 29 Company

ব্যবহার— Professional body, Research organization, Non-commercial entity

ব্যবসা করা যাবে?— উত্তর- না।

১০. Foreign Company

আইন— Companies Act, 1994

বৈশিষ্ট্য— বিদেশি কোম্পানির শাখা, RJSC-তে নিবন্ধন আবশ্যক, বাংলাদেশি আইন মেনে চলতে হয়।

কাজেই সঠিক ব্যবসা কাঠামো নির্বাচন মানেই— আইনগত সুরক্ষা, বিনিয়োগের সুযোগ, দীর্ঘমেয়াদি সফলতা। বাংলাদেশে ব্যবসা করতে চাইলে- আইন বুঝে প্রতিষ্ঠান গঠন করাই বুদ্ধিমানের সিদ্ধান্ত।

কাজিমুল ইসলাম

এডভোকেট

জজ কোর্ট, টাঙ্গাইল

মোবাইল- 01760848419

সাম্প্রতিক
error: Content is protected !!