“আমি সুখি হতে চাই” এই বাক্যটি প্রকাশ্যে কিংবা মনে মনে বলি না, এমন মানুষ সম্ভবত একজনও নেই। কিন্তু দিনশেষে আমরা প্রায় সবাই এক বুক হতাশা নিয়ে বলতে বাধ্য হই “সুখ আমার কপালে নেই”। কেউ কেউ আবার আপ্রাণ চেষ্টাও করি সুখি হতে, কিন্তু পারি না! বলতে পারেন কেন? আমি বলছি শুনুন- আসলে আমরা সুখি হতে, প্রথমেই দুঃখ দূর করার চেষ্টা করি। আর ভুলটা আমাদের এখানেই! প্রকৃত আমার যদি সুখ থাকে, তবে দুঃখ কিংবা অশান্তি অটো দৌড়ে পালাবে। আচ্ছা বলুন তো, দেশ-বিদেশ ঘুরে বেড়াতে আপনার কেমন লাগে? আপনি নিশ্চই বলবেন, খুব ভালো লাগে। কিন্তু বিশ্বাস করবেন কি, অনেকের-ই অতটা ভালো লাগে না! তাহলে এত ভালো একটা বিষয় অনেকের ভালো লাগে না, কারণ- দূরে যাতায়াত করা অনেকের জন্যই বড্ড কষ্টদায়ক। তাহলে ভ্রমণে আপনার সুখ মিললেও অনেকের-ই কিন্তু সুখ নেই, আছে দুঃখ। আসলে সুখ একটি আপেক্ষিক বিষয়। আমার কথা কি বিশ্বাস হয়? এখন প্রশ্ন হলো তাহলে কিভাবে চেষ্টা করবো? ১) প্রথমেই সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রেখে খুঁজে বের করতে হবে, আমার ঠিক কোন কাজে সুখ বা শান্তি অনুভত হয়। ২) সেই কাজগুলো আরোও ভালভাবে করতে আমার নিজেকে শোধরে আরও ঠিক কতটা উন্নত করা উচিত? প্রশ্ন দুটির উত্তর পেলেন কি? যদি পেয়ে থাকেন, তবে আপনি সুখি হতে চলেছেন। প্রত্যেহ ভাল খাবার খেতে খাবারের সাথে আরো যেমন আনুষঙ্গিক কিছু উপকরণ লাগে। সুখে থাকতেও উপরের উত্তর দুটির সাথে আনুষঙ্গিক কিছু উপকরণ প্রয়োজন। আপনি আপনার সুখ খুঁজার এ প্রচেষ্টায় দেখবেন কখনো প্রত্যাশা মোতাবেক সুখ পাচ্ছেন না। কিন্তু ভেবে দেখবেন, আপনি কিন্তু সুখ ঠিকই পাচ্ছেন। ৩) এবার জীবন থেকে প্রত্যাশা/লোভ নামক বস্তুটি ফেলে দিয়ে প্রাপ্তিতেই তুষ্ট থাকার অভ্যাস করুন। ৪) এরপর দেখবেন কিছু মানুষ বা কিছু সমস্যা আপনার সুখের রাজ্যে বিঘ্ন করছে, এদের থেকে সতর্ক অবস্থানে থাকুন এবং ক্ষমা করতে শিখুন। ৫) কিছু মানুষ দেখবেন আপনাকে সুখি হতে সর্বাত্তক সহায়তা করছেন, এদের প্রতি কৃতজ্ঞ হোন এবং তাদেরও সুখি হতে আপনার সহায়তা অব্যহত রাখুন। ৬) অতীত ও ভবিষ্যৎ-কে আঁকড়ে না ধরে বর্তমানকে প্রাধান্য দিন। ৭) সময়কে মূল্য দিয়ে শারীরিক সুস্থতা গুরুত্বে রেখে ন্যায় নিষ্ঠ পরিশ্রম করুন। ৮) এবার অহংকার বর্জন করুন। ৯) সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং ১০) অপ্রয়োজনীয় নতুন সম্পর্ক এড়িয়ে চলুন। আমার বিশ্বাস এ পর্যায়ে আপনি যথেষ্ট সুখি একজন মানুষ আলহামদুলিল্লাহ।
কাজিমুল ইসলাম
এডভোকেট
জজ কোর্ট, টাঙ্গাইল
মোবাইল: 01760848419